টাওয়ার হ্যামলেটের স্পিকার সাবিনাকে মৌলভীবাজার পৌরসভা সংবর্ধনা
January 3, 2018,

ওমর ফারুক নাঈম॥ লন্ডনের টাওয়ার হ্যামলেট এর স্পিকার মোলভীবাজারের কৃতি সন্তান সাবিনা আক্তারকে সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার পৌরসভা। সোমবার ১ জানুয়ারী পৌর কনফারেন্স হলে পৌরসভার মেয়র ফজলুর রহমানের সভাপতিত্ব সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্পিকার সাবিনা আক্তারের পিতা কমিউনিটি লিডার ফারুক উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. রাধা পদ দেব সজল, সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন , বিটিভি প্রতিনিধি হাসনাত কামাল, পৌরসভার প্যানেল মেয়র ফয়সল আহমদ, সাবিনা আক্তারের শ্বাশুড়ি শাহনারা বেগম, পৌর কাউন্সিলার স্বাগত কিশোর দাশসহ অন্যান্যরা।



মন্তব্য করুন