প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মৌলভীবাজার জেলার সাফল্য

January 3, 2018,

স্টাফ রিপোর্টার॥ প্রকাশিত  প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৭ এর ফলাফলে জেলার পাশের হার সিলেট বিভাগের মধ্যে প্রথম। ৩০ ডিসেম্ববর শনিবার মৌলভীবাজার জেলায় পাশের হার ৯৪.৩১%। অপরদিকে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার পাশের হার যথাক্রমে ৯১.৪০%, ৮৯.১০% এবং ৯১.৭৪%। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও মৌলভীবাজার জেলা সিলেট জেলার সাথে যৌথভাবে সিলেট বিভাগের অন্যান্য জেলা থেকে এগিয়ে। মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় জিপিএ-৫ প্রাপ্তির শতকরা হার যথাক্রমে ৫.০২%, ৫.০২%, ২.২০% এবং ২.৯০%। উল্লেখ্য মৌলভীবাজার জেলায় জিপিএ-৫ প্রাপ্তির হার ২০১৬ সনের তুলনায় ২০১৭ সনে ২৪% বৃদ্ধি পেয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com