হাফিজা খাতুন বালিকা স্কুলে অভ্যন্তরীণ কোন্দল : ম্যানেজিং কমিটির সদস্যের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

January 3, 2018,

স্টাফ রিপোর্টার॥ হাফিজা খাতুন মিউনিসিপ্যাল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানিজিং কমিটির অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিদ্যালয়ের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। প্রতিবাদে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন।

সম্প্রতি শহরের হাফিজা খাতুন বালিকা বিদ্যালয়ের ৬জন খ-কালিন শিক্ষককে ম্যানিজিং কমিটি কর্তৃক বহিস্কার করা হয়। এরই প্রেক্ষিতে গত ৩১ ডিসেম্বর স্কুল ম্যানিজিং কমিটি সদস্য মাহমুদ মিয়াকে বহিস্কারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিবাবকরা। পরে পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়। বহিস্কৃত ছয়জন খ-কালীন শিক্ষকরা হলেন, নুর উদ্দিন, মিনহাজ আহমদ, নাজমা বেগম, স্বর্ণা, উপমা ও শামীমা আহমদ।  কোনো কারণ ছাড়াই ম্যানেজিং কমিটি তাদের অব্যাহতি দেয়। পরদিন ১ জানুয়ারী বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ কর্মসূচি পালন করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, মাহবুব হাসান, শ্যামলী রাণী চন্দ্র জানান, গত ৩১ ডিসেম্বর আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা আন্দোলন করে। কিন্তু আমরা এ বিষয়ে জানলাম না। কারা এদেরকে রাস্তায় নামাল। কাদের ইন্ধনে ওরা রাস্তায় নামল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খানম জানান, আমাদের ছাত্রীরা আমাদের কিছু দাবি নিয়ে রাস্তায় আন্দোলন করেছে। পরে পৌর মেয়র সহ উর্দ্বতন কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।  কিন্তু এখন শিক্ষকরা আমার সাথে বিষয়টি সমন্ধয় না করেই কর্মবিরতী করেন। তাদের উচিৎ ছিল আমার সাথে বিষয়টি সমন্ধয় করে কর্মবিরতী করা। নিশ্চই এখানে কিছু রহস্য রয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক মকবুল হোসেন জানান, আমাদের বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের এই আন্দোলন কখনই কাম্য নয়। তবুও ম্যানিজিং কমিটি খ-কালীন ৬ শিক্ষককে বহিস্কার করেছে। এনিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও ম্যানিজিং কমিটির মধ্যে বিরোধ সৃষ্টি হচ্ছে।

বিদ্যালয়েল শিক্ষার্থী সেতু, হালিমা, মীম, সাদিয়া, নিশী ও শিপা জানান, কোনও কারণ ছাড়াই ৬ জন ভালোমানের শিক্ষককে সদ্য বহিস্কার করেছে স্কুল ম্যানেজিং কমিটি। স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মাহমুদ মিয়া বিভিন্ন সময় ছাত্রীদের গায়ে হাত বুলানোর চেষ্টা, স্কুল গেইটের সামনে ইভটিজিং ও ছাত্রীরা তার কথা না শুনলে মা-বাবার নাম ধরে গালাগালি করেন। প্রায় সময়ই  ম্যানেজিং কমিটি মাহমুদ মিয়া ও অরো একজন সদস্য স্কুল চলাকালিন সময় অর্থাৎ ১০ থেকে ৪টা পর্যন্ত স্কুলের ভেতর অবস্থান করেন ও বিভিন্ন শ্রেণী কক্ষে আনাগুনা করেন। এছাড়াও মাহমুদ মিয়া বিদ্যালয়ে প্রভাব খাটিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দ্বন্ধ তৈরি করেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।

এবিষয়ে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান বলেন, পৌর শহরের হাফিজা খাতুন বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৬ শিক্ষকের বহিস্কারের প্রতিবাদে আন্দোলন করে। আমি ঐদিন বিষয়টি সমাধানের জন্য যে ৬ জন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে তাদের চাকুরি করার জন্য বলেছি। পরবর্তিতে ম্যানিজিং কমিটি জেলা প্রশাসক ও সংশ্লষ্ট ব্যক্তিদের নিয়ে বসে বিষয়টি সমাধান করবেন।

 

 

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com