মৌলভীবাজারে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

January 3, 2018,

স্টাফ রিপোর্টার॥ “নারী পুরুষ নির্বিশেষ সমাজসেবায় গড়বো দেশ” এ প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজার জেলায় বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০১৮ পালিত হয়েছে।

সোমবার ২ জানুয়ারী  জাতীয় সমাজ সেবা দিবস পালন উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠন এনজিও ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর মাহবুবুর রহমান এর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আদিল মোত্তাকিম বক্তব্য রাখেন মৌলভীবাজার সভার মেয়র ফজলুর রহমান, সমাজসেবার সহকারী পরিচালক আলী হায়দর ভুইয়া, সমাজসেবক সৈয়দ নওসের আলী খোকন, সাইফুর রহমান বাবুল সমাজসেবার ভ্রাতাভোগী সদস্য তোতা মিয়া প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com