বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইমাদ উদ দীন॥ বর্ণাঢ্য নানা কর্মসুচির মধ্যদিয়ে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দিবস উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গনে কেক কেটে দিনটির শুভ উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও প্রবীন আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
৪ জানুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কেক কেটা অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন জেলা আওমীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার চেম্বার সভাপতি মোঃ কামাল হোসেন, জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম সুমন, জেলা কৃষকলীগের সভাপতি জমসেদ আহমদ, সাধারণ সম্পাদক শাহিন আহমদসহ অনেকেই। পরে জেলা ছাত্রলীগ সভাপতি আছাদুজ্জামান রনি’র নের্তৃত্বে এক বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ শেষে কুসুমবাগ এলাকায় সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়। এসময় বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি, সাংগঠনিক সম্পাদক সৌদ আল সুফিয়ান আহমদ সাগর,জাকির আহমদ অপু প্রমূখ।



মন্তব্য করুন