বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী স্মৃতি ১ ম দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্ধোধন

January 6, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আজাদ বখত স্কুল এন্ড কলেজ মাঠে আজ সন্ধ্যা ৭ ঘটিকার সময় আইডিয়াল যুব সংঘের উদ্যোগে ১ ম দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্টিত হয়। উক্ত প্রতিযোগিতায় রুমন আহমদ ও ফরহাদ আহমদ দিপুর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন আজাদ বখত উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক শাহাবুদ্দিন আহমদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্ধোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য,মহসিন পতœী, সৈয়দা সায়রা মহসিন এম.পি।
এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১ নং খলিলপুর ইউ/পি চেয়ারম্যান অরবিন্দু পোদ্দার বাচ্চু,শাহাজান মিয়া,আব্দুস সালাম,নজরুল ইসলাম মেম্বার,আজাদ বখত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান,এমদাদ মোঃ সিরাজ,মোশাহিদ আলী,উৎফল ভৌমিক,কংকন ভৌমিক প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com