মৌলভীবাজারের সর্বনিন্ম তাপমাত্রা ৯.৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে

January 6, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫ জানুয়ারি শুক্রবার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রী সেলসিয়াস। হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জেলার জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে।
শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মোঃ হারুন অর রশিদ জানান জানান, শুক্রবার সকাল ৬ ঘটিকায় তাপমাত্রা ৯.৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৬ ডিগ্রী সেলসিয়াস। অপর দিকে যশোরে দেশের সর্বনিম্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.২ ডিগ্রী সেলসিয়াস।
রাতের বেলা কুয়াশা কম থাকায় শীতের তীব্রতা বেড়ে গেছে। পাশাপাশি শ্রীমঙ্গল সহ পূরো জেলার উপর দিয়ে বইছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। আবহাওয়ার এ অবস্থা আরও কয়েকদিন এ ভাবে থাকতে পারে।
হঠাৎ করে জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীত ও শীত জনিত বিভিন্ন রোগে শিশু ও বৃদ্ধ আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। এছাড়া সকালে ও রাতের বেলা খড়কুটা জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন। জেলার হাসপাতাল গুলোতে শীত জনিত শ্বাস কষ্ট, নিউমোনিয়া, জ্বর, স্বর্দি কাশি রোগে আক্রান্ত রুগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com