মৌলভীবাজারের আজও সর্বনিন্ম তাপমাত্রা ৯.৪ ডিগ্রী সেলসিয়াস : চুয়াডাঙ্গা ও যশোরে সর্বনিম্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৮ ডিগ্রী সেলসিয়াস

January 6, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার উপর দিয়ে গত কয়েক দিন থেকে বইছে হিমেল হাওয়া।  শ্রীমঙ্গলে আজও সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রী সেলসিয়াস। নতুন বছরের শুরুতেই তাপমাত্রা কমে যাওয়ায় হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জেলার জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে।

শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মোঃ হারুন অর রশিদ জানান জানান, ৬ জানুয়ারী শনিবার সকাল ৬ ঘটিকায় তাপমাত্রা ৯.৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা গতকাল শুক্রবারও সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রী সেলসিয়াস।  জানুয়ারি মাসের শুরু থেকে তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নীচে চলে আসে এ জেলায়। অপর দিকে দেশের সর্বনিম্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৮ ডিগ্রী সেলসিয়াস চুয়াডাঙ্গা ও যশোরে।

রাতে বৃষ্টির ন্যায় ঝিরঝির করে কুয়াশা ঝরছে। ঘন কুয়াশায় ঢেকে গেছে গোটা মৌলভীবাজার। ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল বাতাস। শীতের কারণে কষ্টে দিন কাটাচ্ছে শিশু ও বৃদ্ধরা। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। শীতের কারণে আগের তুলনায় লোক সমাগম কমেছে জেলা শহরে। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইওে বের হতে চাইছেন না।

এছাড়া সকালে ও রাতের বেলা খড়কুটা জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com