দিনব্যাপী স্কুলে অনুষ্ঠান চলবে মৌলভীবাজারে ভিডিপি দিবস পালিত

January 6, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ব্যপক উৎসাহ ও উদ্দিপনার  মধ্য দিয়ে ভিডিপি দিবস ২০১৮ পালিত হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মৌলভীবাজার জেলা অফিসের উদ্দ্যোগে দিবসটি উপলক্ষে শুক্রবার ৫ জানুয়ারী এক বনার্ঢ্য উদ্বোধনী র‌্যালী মৌলভীবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রিয় শহিদ মিনারে শেষ হয়। পরে জেলা আনসার ও ভিডিপি অফিসে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপ¯ি’ত ছিলেন জেলা কমান্ড্যান্ট নাজমুল হক নূরনবী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (সদর) ছয়েফ উদ্দিন আহম্মদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (রাজনগর) সামছুন নাহার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (বড়লেখা) শিতা রানী দত্ত, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (কুলাউড়া) ছালমা বেগম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (জুড়ী) সঞ্জয় কুমার সিংহ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (কমলগঞ্জ) নাছিমা বেগম প্রমুখ। এছাড়া আনসার ও ভিডিপি’র প্রয় দুইশতাধিক তৃণমূল পর্যায়ের ভিডিপি সদস্য/সদস্যাগণ উপ¯ি’ত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com