জালালাবাদ গ্যাস পাইপ লাইনে রক্ষণাবেক্ষণের জন্য ১৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ

January 6, 2018,

সাইফুল ইসলাম॥ মৌলভীবাজার জেলা শহরসহ তিনটি উপজেলায় ১৮ ঘণ্টা ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকার ঘোষণা দিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লি:। এতে চরম বিপাকে পড়তে হচ্ছে আবাসিক ও অনাবাসিকের শতশত গ্রাহকরা।

বিশেষ করে পর্যটন নগরী শ্রীমঙ্গলে দেশি বিদেশী পর্যটকের একটু দূর্ভোগে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ট্যুর গাইড মো.আহাদ মিয়া।

মৌলভীবাজার জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও শ্রীমঙ্গল, কমলগঞ্জ কর্তৃপক্ষ একপত্রে ও মাইকে গ্যাস সরবরাহের এ ঘোষণা দেন।

৬ জানুয়ারী শনিবার দুপুর ২টা থেকে পরদিন রবিবার ভোর ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে  ৩ জানুয়ারী এক বিজ্ঞপ্তীতে বলা হয়েছে। এতে মৌলভীবাজার জেলাশহর ও কমলগঞ্জ ও শ্রীমঙ্গল তিন উপজেলার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে,১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ করার ফলে শহরে বসবাসরত শত শত পরিবার রান্না করতে না পেরে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে ।

অন্যদিকে বিভিন্ন বাসাবাড়ির লোকজন আগাম রান্না করে খাদ্য মজুত রাখছেন। আবার হোটেলে গুলোতে খাবারের সংকট না থাকে সে লক্ষে আগাম রান্নার প্রবণতা দেখা দিয়েছে।

শ্রীমঙ্গল গাউছিয়া রেষ্টুরেন্ট এর সত্বাধিকারী মো.জামাল উদ্দিন বলেন,গ্যাস বন্ধ করে দিলেতো আর রান্না করা যাবে না। তাই দুই দিনের খাবার রান্না করে মজুত করে রাখছি। কারণ এখন শীতের দিন খাবার নষ্ট হবে না। খাবারের সময় রান্না করা খাবার গরম করে পরিবেশন করবো ক্রেতাদের কাছে।’

এব্যাপারে শ্রীমঙ্গল জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লি: এর আঞ্চলিক ব্যবস্থাপক মো.আব্দুল মান্নান বলেন,‘জরুরী গ্যাস লাইনে রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে শনিবার বেলা ২টা থেকে পরদিন রবিবার ভোর ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। কারিগরি কারণে গ্যাস সরবরাহের সময় সূচি হ্রাস-বৃদ্ধি ঘটতে পারেও  বলেও তিনি জানান।’

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com