রাজনীতিক দলের সহযোগীতায় মৌলভীবাজার পৌরসভাকে এগিয়ে নিতে চান-ফজলুর রহমান

January 7, 2018,

হোসাইন আহমদ॥ দায়িত্ব নেয়ার দুই বছরের মাথায় মৌলভীবাজার পৌর শহরের চেহারা আগের চেয়ে কিছুটা হলেও বদলাচ্ছে। ভাঙ্গাচোরা রাস্তার সংখ্যা দিন দিন কমে আসছে আবার কোথাও পৌরবাসীর অনুমতি সাপেক্ষে পৌর নাগরিকের দেয়াল ও বাউন্ডরি ভেঙে রাস্তা প্রসস্থ করছেন মেয়র। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কাজ চলছে।

তবে যানজট কমছে না। ফুটপাত বা পায়ে হাঁটার পথ নাগরিকরা তেমনটা খুঁজে পাচ্ছেন না। অধিকাংশ ফুতপাতে বসানো হয়েছে সিএনজি স্ট্যান্ড। সেখান থেকে ৪টি সিএনজি শো-রুমের মাধ্যমে মাসোরা আদায় করে ট্রাফিক। মেয়র চত্বরে বসানো হয়েছে চটপটির মেলা। পৌরবাসীর একমাত্র বিনোদনের জায়গাটি দখল করে আছে একটি প্রভাবশালী মহল। তবে মেয়র আশ্বস্থ করেছেন নাগরিকদের পরামর্শের ভিত্তিতে মেয়র চত্বর থেকে চটপটি বিক্রি বন্ধের উদ্যোগে নেয়া হবে। দলীয় প্রভাব কাটিয়ে যুবলীগের নেতাকর্মীরা পৌরসভা থেকে অধিকাংশ টেন্ডার নিচ্ছেন এমন অভিযোগ অস্বীকার করে মেয়র বলেন, এগুলো ইজিবির মাধ্যমে টেন্ডার করা হয়। এখানে দলীয় প্রভাব কাটানোর কোনো সুযোগ নেই। প্রতিনিয়ত শাহ মোস্তফা রোডে ময়লার ভাগারে অতিষ্ট পৌরবাসী। একাধিকবার অন্য জায়গায় নিয়ে ময়লা অদল বদল করার কথা বললেও বিষয়টি আমলে নিচ্ছেননা কর্তৃপক্ষ। ফলে চরম দূর্ভোগ পুহাতে হচ্ছে নাগরিকবৃন্দের। পৌরসভার মধ্যে অবাধে বিক্রি হচ্ছে মাদক।

পৌরবাসীর যাতায়াতের প্রধান রোড এম সাইফুর রহমান রোডে এমবি ক্লথ ষ্টোর ও বিলাস ডিপার্টমেন্টাল ষ্টোর নামে বড় দুটি শপিং মহল মুখামোখি অবস্থানে থাকায় প্রতিনিয়ত এ রোডে যানজট লেগে আছে। বিশেষ করে কোনো উৎসবের সময় ওই রোড দিয়ে চলাচল করা অসম্ভব। একটি বিশ্বস্থ সূত্র জানায়, প্রশাসনকে ম্যানেজ ও বিশেষ সময়ে তবরুকের মাধ্যমে দুটি প্রতিষ্ঠান চালিয়ে যাচ্চে তাদের বাণিজ্য।

রোববার দুপুরে পৌরসভা কার্যালয়ে গত দুই বছরের বিভিন্ন বিষয় নিয়ে একান্ত আলাপকালে পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান বলেন, ২০১৬ সালের ৪ঠা ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর থেকে সকল দলের নেতাকর্মীদের সহযোগীতায় কিছুটা হলেও উন্নয়ন করতে পেরেছি। রাজনীতিক ভাবে পৌরসভায় বিভিন্ন দলের কর্মীরা বসবাস করলেও পৌরবাসীর উন্নয়নে দল মতের উর্ধ্বে উঠে সকল দলের কর্মীরা একত্রিত ভাবে কাজ করছি।

আপনার দেয়া প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে জনগণের গুরুত্ব অনুযায়ী যেটা আগে প্রয়োজন সেটা করেছি। বাকী কাজ গুলো ধারাবাহিক ভাবে করতে কাজ চালিয়ে যাচ্ছি। আশা করি মেয়াদের মধ্যে বাকী কাজ গুলো সম্পন্ন করতে পারব।

আপনার পৌরসভায় প্রধান সমস্যা কি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জলাবদ্ধতাই ছিল মৌলভীবাজারবাসীর প্রধান সমস্যা। একটু বৃষ্টি হলে রাস্তা তলিয়ে অধিকাংশ এলাকার বাসা-বাড়িতে পানি উঠে যেত। এর প্রধান কারণ ছিল কুদালি ছড়া খনন না করা। পরবর্তীতে বিআইডিসির সহায়তা ৪কিঃমিঃ খনন করা হয় এবং শহরের প্রতিটি রাস্তার ড্রেইন বছরে দুইবার পরিস্কার করায় এখন আর জলাবদ্ধতা নেই বললেই চলে।  

আপনার মেয়াদে কি কি উল্লেখ যোগ্য কাজ করেছেন এম প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষ করে আমি পৌরসভার ছোট রাস্তাগুলো প্রসস্থ করেছি। যে রাস্তায় আমার মেয়াদের আগে একটি গাড়ি চলা সম্ভব ছিলনা এখন ওই রাস্তা দিয়ে একত্রে দুটি গাড়ি অতিক্রম করতে পারছে। মালিক পক্ষের সাথে সমন্বয়ের ভিত্তিতে অনেক রাস্তার পার্শ্ববর্তি দেয়াল ভেঙ্গে সম্প্রসার করেছি। একেত্রে কোনো নাগরিকই আমাদের বাধা দেননি বরং সবার কাছ থেকে পেয়েছি সহযোগীতা। ড্রেনের উপর শক্ত স্লিপার দেয়ায় যার উপর দিয়ে চলাফেরা করতে পারছেন নাগরিকবৃন্দ। তবে আমি কোনো রাজনীতিক প্রতিবন্ধকতার সম্মুখিন হইনি।

আগামী নির্বাচনে অংশ গ্রহণ করবেন কি না এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, আমার কোনো পরিকল্পত সিদ্ধান্ত নেই। তবে আল্লাহ চাইলে নির্বাচনে অংশ গ্রহণ করব।

প্রাকৃতিক জলাশয় বেরীলেইকের উন্নয়নের বিষয়ে পৌর মেয়র বলেন, ওই জলাশয়ে নাগরিকদের আনন্দের ব্যবস্থা, ট্রাক টার্মিনাল ও পৌরসভার বহুতল অফিস ভবন নির্মাণের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করেছি। এই প্রকল্প বাস্তবায়ন করতে পারলে শহরের সুন্দর্য বহুগুনে বেড়ে যাবে। স্থানটি একনজর দেখতে শহরের বাহির থেকেও আসবেন পর্যটকরা। শহরের সুন্দর্য বর্ধনের জন্য উচ্ছেদ করা হয়েছে বিল বোর্ড। পৌরসভার অনুমতি ব্যতিত কোনো জায়গায়ই বিল বোর্ড লাগানো যাবে না। এক্ষেত্রে পৌরসভার সুন্দর্য বৃদ্ধির পাশাপাশি আয়ও বাড়বে।

সম্প্রতি সিনিয়র-জুনিয়র দ্বন্ধে ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী শাহবাব ও সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী নাহিদ আহমদ মাহিকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যারাই খুনি হোক তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এজন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।

সর্বোপরি মৌলভীবাজার পৌর মেয়রের সফলতার পাশাপাশি আছে ব্যর্থতা। তবে তিনি কাজের মাধ্যমে নাগরিকদের মন জয় করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com