ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ বিসিএল, ৭ জানুয়ারি রবিবার, বিকালে স্থানীয় শহীদ মিনার থেকে র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে শেষ হয় ।
৫ টায় আলোচনা সভা জেলা ছাত্রলীগ সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খানের সভাপতিত্বে ও জেলা সম্পাদক মাহিউল মতিন আবির ও জেলা সদস্য ছমির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি শাহজান আলী সাজু, বিশেষ অতিথি সহ সভাপতি রেজওয়ান ভূইয়া সোহেল,ও কেন্দ্রীয় নেতা মামুন আহমদ মায়া।
বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের জেলা সভাপতি আ.স.ম ছালেহ্ সোহেল, সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যাবসায়ী সমিতির সাঃ সম্পাদক জনাব ময়নুল ইসলাম শামিম, যুগ্মঃ সম্পাদক আব্দুল আজিজ রুপম, হাসান আহমদ রাজা, জেলা নেতা জনাব হারভী হেডেন প্রন্ট্রিস অপু, যুবজোট জেলা সাধারন সম্পাদক সোহেল সামাদ খান পলাশ, জেলা ছাত্রলীগ নেতা জনাব বদরুল ইসলাম হেলাল প্রমূখ।



মন্তব্য করুন