শাবাব-মাহি হত্যার আসামী আরাফাত ৫দিনের রিমান্ডে

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী শাহবাব ও ছাত্রলীগ কর্মী নাহিদ আহমদ মাহি হত্যা মামলার দ্বিতীয় আসামী আরাফাত রহমানের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
৮ জানুয়ারী সোমবার দুপুরে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রে ১নং আমলী আদালতের বিচারক কাজী বাহাউদ্দিন এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সুহেল আহম্মদ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সুহেল আহম্মদ বলেন, আদালতে ১০ দিনের রিমান্ড চাইলে ৫দিন মঞ্জুর করা হয়। সোমবার থেকেই এই রিমান্ড কার্যকর হবে।
জোড়া খুনের মামলার প্রধান আসামীসহ বাকীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীদের ব্যানারে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ৪ জানুয়ারী দুুপরে আরাফাত রহমান আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আরাফাত শহরের শমসের নগর রোডরে বাসিন্দা বাদশা মিয়ার ছেলে।



মন্তব্য করুন