প্যানেল স্পীকার নির্বাচিত হলেন সায়রা মহসীন

January 8, 2018,

ওমর ফারুক নাঈম॥ জাতীয় সংসদের প্যানেল স্পীকার নির্বাচিত হলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।

৭ জানুয়ারী রবিবার জাতীয় সংসদের ১৯ তম অধিবেশনে তাকে সংসদ সদস্যরা প্যানেল স্পীকার নির্বাচিত করেন। সৈয়দা সায়রা মহসিনের একান্ত সহযোগী মোহাম্মদ আব্দুল কাদির পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। এই খবর ছাড়ার পর থেকে নির্বাচনী এলাকার কর্মী সমর্থক ও ভক্তসহ পুরো মৌলভীবাজার জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা। আওয়ামীলীগ নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোষ্ট দিচ্ছেন।

২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর এ আসনের নির্বাচিত সংসদ সদস্য সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যু পরে আসন শূন্য হলে উপ-নির্বাচনে তার স্ত্রী সৈয়দা সায়রা মহসিনকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিলে তিনি বিনা প্রতিধন্ধিতায় নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com