প্রবাসীদের সংবর্ধনা দিলো মৌলভীবাজার পৌরসভা
January 8, 2018,

ওমর ফারুক নাঈম॥ বৈদেশিক মূদ্রা অর্জন করার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখায় মৌলভীবাজার জেলার প্রবাসীদের সম্মানে সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার পৌরসভা।
৭ জানুয়ারী রবিবার রাতে পৌর কনফারেন্স হলে পৌরসভার মেয়ল ফজলুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন
রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের সভাপতি সাইদুর রহমান রেনু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, পৌরসভার প্যানেল মেয়র ফয়সল আহমদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবুল হোসাইন। অনুষ্ঠানে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দদের বিশেষ সম্মাননা ক্রেস্ট এবং উপহার প্রদান করা হয়।



মন্তব্য করুন