জাতীয় শ্রমিকলীগের বিশেষ সভা
January 8, 2018,

স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের লক্ষে মৌলভীবাজারে বিশেষ সভা করেছে জাতীয় শ্রমিক লীগ মৌলভীবাজার জেলা শাখা।
৭ জানুয়ারী রবিবার রাতে পৌর কমিউনিটি সেন্টারে জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার আহ্বায়ক ও মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলার আসাদ হোসেন মক্কুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার যুগ্ন-আহ্বায়ক ইমরান আহমদ, সৈয়দ শওকত আলী, রনজন সরকার, জামাল আহমদ, সদস্য সচিব মো: জাকারিয়া সহ অন্যান্যরা। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন