জাকারিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনাল সম্পন্ন

মু. ইমাদ উদ দীন॥ মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই বাজার প্রাঙ্গনে হলিমপুর ভাই ভাই যুব সংগের উদ্দ্যোগে জাকারিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ৯ জানুয়ারী মঙ্গলবার বিকেলে হলিমপুর উত্তর মাঠে অনুষ্ঠিত হয়।সমাপনী খেলায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ,সাবেক ইউপি সদস্য ইউনিয়ন আওয়ামীলী নেতা খালিছুর রহমান, হলিমপুর ভাই ভাই যুব সংগের সভাপতি সেলিম আহমেদ, টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক প্রবাসী জাকারিয়া মিয়া, কটু গোপ, জাহিদুল ইসলাম, পবলু মিয়া, সামছুল ইসলাম রুমেল, সালেহ আহমেদ, তোফায়েল চৌধুরী প্রমূখ। এই টুর্ণামেন্টে ৮টি দল অংশগ্রহন করে।
ফাইনাল খেলায় ফুটার চর ক্রিকেট দলকে হারিয়ে বিজয়ী হয় আউশকান্দি ক্রিকেট দল। বিজয়ী দল কে একটি রঙ্গিন টেলিভিশন পুরস্কার হিসেবে তুলে দেন প্রধান অতিথি।



মন্তব্য করুন