পৌরসভার রাস্তা ও বাসাবাড়ীর নম্বর প্রদানে মতবিনিময় সভা

January 9, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর শহরের বিভিন্ন রাস্তা ও বাসাবাড়ীর নম্বর প্রদানের জন্য গণ্যমান্য ব্যাক্তিবর্গদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৯ জানুয়ারি সকাল সাড়ে ১১ টার দিকে পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে পৌরসভা সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্যানেল মেয়র মোঃ ফয়সল আহমদ,কাউন্সিলর মনবীর রায়, স্বাগত কিশোর দাস চৌধুরী,আনিছুজ্জামান বায়েছ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধা পদ দেব সজল, জেলা ফুটবল ফেডারেশনের সভা আক্তারুজ্জামান, পৌরসভার প্রকৌশলী মোঃ আবুল হোসেন প্রমুখ। মতবিনিময় সভায়, সাংবাদিক ও বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com