দুই প্রবাসীকে এম বি মিডিয়ার সংবর্ধনা

মু. ইমাদ উদ দীন॥ যুক্তরাজ্য ও ওমান ২জন প্রবাসীকে সংবর্ধনা দিল এম বি মিডিয়া। যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা তপু তুফায়েল খান ও ওমান প্রবাসী সমাজকর্মী সাব্বির হোসেন এর বিদেশ যাত্রা উপলক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়।
বুধবার ১০ জানুয়ারি দুপুরে স্থানীয় একটি অভিজাত রেষ্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। এম বি মিডিয়ার পরিচালক জুবায়ের আলী আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সদস্য সচিব এম মুহিবুর রহমান মুহিব। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মোঃ সহিদ আলী। বক্তব্য রাখেন এম বি মিডিয়ার রাসেল আহমদ, মাহফুজ আহমদ,মিতু প্রমুখ। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, সোহান হোসেন হেলাল,রানা আহমেদ, খেলাফ আহমদ, জাকির আমদ কোরেশী, রোমানা রুমু, শেখ রুবী, রুমী বেগম, আমেনা বেগম, তামান্না বেগম, শিবলু আহমদ, দেলওয়ার আহমদ, জুনেদ আহমদ সহ এম বি মিডিয়ার সাথে সংশ্লিষ্টরা। সংবর্ধিত অতিথিরা বলেন আমরা প্রবাসে থাকলেও মন পড়ে থাকে দেশে। সকল প্রবাসীরাই দেশের কল্যাণে কাজ করতে আগ্রহী। তারা এম বি মিডিয়ার বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকান্ডের উদাহরণ তুলে ধরে বলেন আমরা প্রবাস থেকেও তাদের ভালো কাজের খবর পাই। তাদের এমন সমাজকল্যাণ মূলক কাজ আমাদেরকেও অনুপ্রাণিত করে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এম বি মিডিয়ার সাথে সংশ্লিষ্টরা সকলেই বয়সে তরুণ। এই বয়সে তারা নিজ দ্বায়িত্বে সমাজ কল্যাণমূলক কাজে নিজেদেরকে নিবেদিত রেখেছেন এটা এই বয়সী অন্যদেরকেও সমাজকর্মী হতে ও ভালো কাজে এগিয়ে আসতে উৎসাহ যোগায়। তিনি প্রবাসী বাংলাদেশীদের প্রসংশা করে বলেন তারা আমাদের নানা সমস্যা ও সম্ভাবনায় আমাদের প্রতি তারা সহযোগীতার হাত বাড়ান। তাদের এমন সহযোগীতায় আমাদের তরুণরা সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিবেদীত হতে সাহসী হয় উৎসাহীত হয়। এজন্য তিনি এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের সকল প্রবাসীদের আন্তরিক অভিনন্দন জানান। এরপর এম বি মিডিয়ার পক্ষ থেকে সংবর্ধিত দুই প্রবাসীর হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিরা। মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান সমাপ্ত হয়।



মন্তব্য করুন