শেরপুরে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল

January 11, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজরের শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ভাই ভাই স্পোর্টিং ক্লাব আয়োজিত ১০ম ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বৈত ফাইনাল খেলা।

রোববার ৭ জানুয়ারি রাতে ফাইনালে শেরপুর ফ্যাশন বাজার স্পোর্টিং ক্লাব ২-০ সেটে শেরপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। তৃতীয় হয় শাহজালাল স্পোর্টিং ক্লাব। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন লায়েছ আহমদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমদাদ মোঃ সিরাজ

সভাপতিত্ব ও সালা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক নূরুল ইসলাম, যুবলীগ নেতা মামুন আহমদ, সুমন মিয়া মেম্বার, ব্যবসায়ী আজহারুল ইসলাম শাপলু, শাজানূর রহমান, সাংবাদিক আব্দুস সামাদ আজাদ, বায়েজিদ আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com