৭ম বর্ষে পর্দাপণ রেডিও পল্লীকণ্ঠ

January 13, 2018,

স্টাফ রিপোর্টার॥ ৭ম বর্ষে পর্দাপণ করল সিলেট বিভাগের প্রথম কমিউনিটি রেডিও রেডিও পল্লীকণ্ঠ এফএম৯৯.২মৌলভীবাজার।

শুক্রবার ১২জানুয়ারি পল্লীকণ্ঠ প্রাঙ্গনে ৬ষ্ঠ প্রতিষ্টা বার্ষিকি উপলক্ষে কেক কাটেন আশরাফুর রহমান অতিরিক্ত জেলা  প্রশাসক (সার্বিক) মৌলভীবাজার। এসময় উপস্থিত ছিলেন রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসান, বিশেষ অথিতি হিসেবে উপ¯িথত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, মাকসুদা খানম সহকারী পরিচালক হিন্দু ধর্মীয কল্যাণ ট্রাষ্ট মৌলভীবাজার, ব্র্যাক জেলা প্রতিনিধি আরিফুর রহমান, দেশ টিভির জেলা প্রতিনিধি  সালেহ এলাহি কুটি প্রমুখ।

বক্তব্য রাখেন রেডিও পল্লীকণ্ঠ প্রোগ্রাম প্রডিউসার আল-আমিন,নেপাল থেকে আগত ফেলো উপাশনা তিবারি, শ্রোতা ক্লাবের সদস্যদের মধ্যে মহসিন আহমেদ,পলাশ দেব প্রমুখ। উপ¯িথত ছিলেন রেডিও পল্লীকণ্ঠ সকল কলাকুশলী সহ সকল শ্রোতাক্লাবের সদস্যবৃন্দ। দুপুর ২টা থেকে রেডি ও পল্লীকণ্ঠ প্রাঙ্গনে স্থানীয় শিল্পিদের অংশগ্রহনে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com