নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সৈয়দা সায়রা মহসীন

January 13, 2018,

ওমর ফারুক নাঈম॥ জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত হওয়ায় মৌলভীবাজারের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের ভালোবাসায় সিক্ত হলেন মৌলভীবাজারে ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। গাড়ীবহরের শোডাউন ও সংবর্ধনা প্রদানের মাধ্যমে তাকে বরন করেন দলীয় নেতাকর্মীরা।

শুক্রবার ১২ জানুয়ারী বিকেলে মৌলভীবাজারের ভৈরববাজার এলাকা থেকে শতাধিক মোটরবাইক ও গাড়িবহরের শোডাউন দিয়ে সায়রা মহসীনকে নিয়ে মৌলভীবাজার শহরের দিকে যাত্রকরেন নেতাকর্মীরা। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর বাস ভবনে গিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে গিয়ে শেষ হয়। এ সময় তাকে একনজর দেখতে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের উভয় পাশে ভিড় জমান জনসাধারণ। তাঁরা হাত নেড়ে সায়রা মহসীনকে শুভেচ্ছা জানান এবং বিভিন্ন স্লোগান দেন। সায়রা মহসীনও হাত নেড়ে তাঁদের শুভেচ্ছা জানান। নেতাকর্মীদের এই জনস্্েরাত ঠেলে তার বাসভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছান।

সংবর্ধনা অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনকার আহমদ এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য মোহাম্মদ ফিরুজ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মসুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সাবেক বৃট্রিশ কাউন্সিলার এমএ রহিম, সাবেক ভিপি আব্দুল মালেক তরফদার সোয়েব।

এসময় সায়রা মহসীন বলেন, আজকে মৌলভীবাজারবাসী আমাকে এভাবে সম্মানিত করায় আমি আনন্দিত। আমার স্বামী প্রয়াতসমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর সম্মানে আমি সম্মানিত। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের ভালবাসা নিয়ে কাজ করতে চাই। আমি আশাবাদি আপনারা আমার সাথে আছেন। আমার মৌলভীবাজার ও রাজনগর বাসীকে নিয়েই জনগণের জন্য কাজ করে যেতে চাই।

এরপর একে একে জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং অংগ সংগঠনের সেতা কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গত ৭ জানুয়ারী জাতীয় সংসদের ১৯ তম অধিবেশনে প্যানেল স্পীকার নির্বাচিত হন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com