মৌলভীবাজারে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত

January 13, 2018,

আশরাফ আলী॥ “উন্নয়নের রুল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী উন্নয়ন মেলার অংশ হিসেবে মৌলভীবাজারে  ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শনিবার ১৩ জানুয়ারী সন্ধ্যায় সমাপ্ত হয়েছে। এর আগে বৃহস্পতিবার ১১ জানুয়ারী সকাল ১১ টায় মৌলভীবাজারা সরকারি স্কুল মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৌলভীবাজারসহ দেশব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩দিন ব্যাপী মেলায় সরকারি/বেসরকারি ১০০টি ষ্টল অংশগ্রহণ করে। ষ্টলগুলোর মধ্যে অন্যতম হলো জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশের ষ্টল, মৌলভীবাজার পৌরসভা, আঞ্চলিক পাসপোর্ট অফিস, সড়ক ও জনপদ, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা জেলা অফিস, বিদ্যুৎ অফিস, বিটিসিএল, বিআরটিএ, পল্লী বিদ্যুৎ, মৎস্য অধিদপ্তর, আয়কর বিভাগ, একটিবাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ভিডিপি, জেলা তথ্য অফিসসহ সরকারি/বেসরকারি বিভিন প্রতিষ্ঠান।তবে মেলায় কয়েকটি প্রতিষ্ঠান ছিল নামকাওয়াস্তে। তাদের সচরাচর কোন কার্যক্রম চোখে পড়েনি মৌলভীবাজার জেলা জুড়ে। প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পর্কে মৌলভীবাজারের নাগরিক সমাজ জানেইনা। এমনকি তাদের অফিস সর্ম্পকেও ধারণা নেই। এগুলোর মধ্যে অন্যতম হলো জেলা মার্কেটিং অফিস। মার্কেটিং অফিসের ষ্টলে গেলে দায়িত্বপালনরত জেলা মার্কেটিং অফিসার আজবাহার মুনশীর কাছে তাদের কার্যক্রম সম্বলিত লিফলেট চাওয়া হলে তিনি বলেন, লিফলেট কম আছে। আপনাদেরকে লিফলেট দেওয়া যাবে না। লিফলেট প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এছাড়াও আরো কয়েকটি ষ্টলে এরকম দেখা যায়।

এছাড়াও সমাপনী দিনে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক তোফায়েল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনোয়ারুল হক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, যুগ্ন সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

মেলায় দুটি ক্যাটাগরিতে ১০টি ষ্টলকে পুরষ্কিত করা হয়। এছাড়াও ছিল মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com