আলোচিত জোড়া খুন পাঁচদিনের রিমান্ড শেষে কারাগারে আসামী আরাফাত

আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজারের বহুল আলোচিত জোড়াখুন মামলার অন্যতম আসামী আরাফাত রহমানের পাঁচদিনের রিমান্ড শেষ হয়েছে।
শুক্রবার ১২ জানুয়ারি সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত ৫দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয় মামলার এজহারভুক্ত আসামী আরাফাতকে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুহেল আহম্মদ জানান, আসামী আরাফাত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। মামলার সর্বশেষ অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এমামলায় এটাই সর্বশেষ এবং সবচেয়ে বড় অগ্রগতি ।
এমামলায় আরাফাত রহমান ৪ জানুয়ারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এর ১নং আমলী আদালতে আতœসমর্পন করে জামিন চাইলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন ।
উল্লেখ্য গত বছরের ৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামের পিছনের নির্জন জায়গায় ছাত্রলীগের অভ্যান্তরিন কোন্দলের শিকার হয়ে দুই ছাত্রলীগ কর্মী সিলেটের লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ও শহরের ২৯ পুরাতন হাসপাতাল সড়কের বাসিন্দা , সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিকের কনিষ্ঠ পূত্র মোহাম্মদ আলী সাবাব (২২) ও দূর্লভপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরিক্ষার্থী নাহিদ আহমদ মাহির (১৭) কে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে কুঁপিয়ে নৃশংস কায়দায় হত্যা করা হয় । ঘটনার ৩ দিন পর মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। নিহত সাবাবের মা সেলিনা চৌধুরী বাদী হয়ে ৩০২/৩৪ ধারায় ১২ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন। মামলা নং (জিআর ৭/৩৬৩)। এই মামলার ১২ আসামীর মধ্যে এপর্যন্ত ৪ আসামী কারাগারে আটক রয়েছেন। আলোচিত এ ঘটনার সুষ্টু বিচার ও সব আসামীদের গ্রেফতারের দাবীতে শহরের সচেতন নাগরিকদের অংশগ্রহনে দু’টি বড় বড় মানববন্ধন হলেও এখন পর্যন্ত মাহির পরিবার থানায় কিংবা আদালতে কোন মামলা দায়ের করেনি।



মন্তব্য করুন