পৌষ সংক্রান্তি উৎসব পালিত

January 15, 2018,

আশরাফ আলী॥ বাঙালির বারো মাসে তের পার্বণের একটি হলো পৌষ সংক্রান্তি। বাংলা সন পৌষ মাসের শেষ দিন পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উৎসব পালন করা হয়। এদিন বাড়ি বাড়ি পারিবারিকভাবে পিঠা তৈরির ব্যাপক আয়োজন চলে। ছোট থেকে বড় সবাই চুলার পাশে বসে নানা পিঠা তৈরিতে ব্যস্ত সময় পার করেন। সেইসঙ্গে যুক্ত হয় পরস্পরের মধ্যে নানা ধরনের গল্প-গুজব আর ঠাট্টা-তামাশা।

সনাতন শাস্ত্রমতে এই মড়ক সংক্রান্তি ছিল রবিবার ১৪ জানুয়ারি। কৃষকের ক্ষেতের ধান ইতোমধ্যে ঘরে তোলা হয়ে গেছে। সেই ধান কুড়িয়ে চাল তৈরি করে তা দিয়ে কৃষাণী তৈরি করছেন বিভিন্ন রকমের পিঠা।

তবে সংক্রান্তি উৎসবে গ্রাম-অঞ্চলের মহিলারা বিভিন্ন ধরণের পিঠাপূলি তৈরী করেন। কমলগঞ্জ উপজেলার জসমতপুর গ্রামের বিউটি রানী দেব, লাকি রানী দেব, শান্তা রানী দেব সহ আরো কয়েকজন বলেন সংক্রান্তি উৎসবে অনেক ধরণের পিঠা তৈরী করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- গোলাপ পিঠা, চিতই পিঠা, সুজির মিষ্টি, আলু পিঠা, ভাপা পিঠা, বকফুল পিঠা, চিড়ে পিঠা, সবজি পিঠা, নকশি পিঠা, সাজ পিঠা, গুরের সন্দেশ, নুনের সন্দেশ, পাটি শাপটা, দুধ পুলি, সাজ পিঠা, সেমাই বরফি, সুজির রস মঞ্জুরী, ঘি পিঠা, সন্দেশ, ডাল পাপড়, ঘুড়ির পুড়ি, ডালের মাল পোয়া, দুধের ঘন্ট পুলি, জাল পিঠা, ডিমের পিঠা, রঙিলা পিঠা, নারকেল পিঠা, তারা পিঠা, সন্দেশ পিঠা, বিন্নি ধানের পিঠা, মালপোয়া, পাটিসাপটা, বকফুল, পুলিপিঠা ইত্যাদি।

রবিবার ১৪ জানুয়ারী শহরের কয়েকটি বাসায় গেলে দেখা যায় বিভিন্ন জাতের পিঠাপূলি তৈরী করা হয়েছে নিকট আতœীয়দের জন্য। পিঠাপুলি দিয়ে আপ্যায়ন করানো হচ্ছে অতিথিদের। যা আবহমান গ্রামের ঐতিহ্যের কিছুটা হলেও ধরে রেখেছে শহরের বাসিন্দারা।

জানা যায়, আজ থেকে অনেক বছর পূর্বে এই পৌষ সংক্রান্তি উৎসবটি হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী পালিত হত। কালের প্রেক্ষাপটে এটি একেক জায়গায় একেক ভাবে পালন করা হয়। এই উৎসবটি এখন পারিবারিকভাবে উৎযাপন করে বাঙালিরা। মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ জেলায় এই দিনে হিন্দু ধর্মাবলম্বীরা মেলা থেকে মাছ সাধ্য অনুযায়ী কিনে আনেন। এছাড়াও তৈরী করা হয় বাড়িতে বাড়িতে হরেক রকমের পিঠাপূলি। তবে সংক্রান্তি উৎসবে এই তিন জেলা ব্যতীত অন্য কোন জেলায় মাছ ক্রয় করা হয় না। তারা শুধু পিঠাপূলি তৈরী করে থাকেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com