স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

January 15, 2018,

স্টাফ রিপোর্টার॥ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড মৌলভীবাজার শাখার উদ্যোগে দুঃস্থ, গরিব ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

১৫ জানুয়ারী সোমবার শাখা ব্যবস্থাপক রুম্মান আহমদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।

অনুষ্ঠানে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করায় অতিথিবৃন্দ মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক ও  ব্যাংক কতৃপক্ষকে ধন্যবাদ জানান এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করনে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া শাখার বিশিষ্ট গ্রাহক ও ব্যবসায়ীবৃন্দ শীতবস্ত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com