রাজনগরে মাসব্যাপি ভলিবল প্রশিক্ষন শুরু

January 16, 2018,

রাজনগর প্রতিনিধি॥ বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিস আয়োজিত রাজনগরে মাসব্যাপি ভলিবল প্রশিক্ষন কোর্স শুরু হয়েছে ।

১৫ জানুয়ারি সোমবার বিকেলে রাজনগর উপজেলার কদমহাটা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণে রাজনগর উপজেলার অনুর্ধ ১৬ বছরের ৩০ জন ছাত্র-ছাত্রী প্রশিক্ষণ গ্রহন করছে। মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণে প্রশিক্ষক কদমহাটা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রায়হান হোসেন চৌধুরী।

কদমহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুজ্জামান পাভেল।

বিশেষ অতিথি ছিলেন রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, কদমহাটা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি সৈয়দ রেজাউল করিম বাবলূ। মাসব্যাপি ভলিবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ , কমল অধিকারী ও স্কুলের শিক্ষকবৃন্দ,স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং অভিবাবক বৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com