এম এ রহিম সিআইপির মায়ের কুলখানি অনুষ্ঠিত

January 16, 2018,

আশরাফ আলী॥ যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ব্রিটিশ কাউন্সিলর এম এ রহিম সিআইপির মায়ের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৫ জানুয়ারি সদর উপজেলার রাতগাঁওস্থ নিজ বাড়িতে কুলখানি উপলক্ষে শিরণী বিতরণ ও শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। আয়োজক আলহাজ¦ মখলিছুর

রহমান কলেজের প্রতিষ্ঠাতা এম এ রহিম সিআইপি সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য মোঃ ফিরোজ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মসুদ আহমদ, মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, মুজিবুর রহমান প্রমুখ।

কুলখানি উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে শিরনী বিতরণ করা হয়। এছাড়াও অসহায় ও দুঃস্থদের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com