প্রতিবন্ধী ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

January 16, 2018,

স্টাফ রিপোর্টার॥ শতাধিক প্রতিবন্ধী ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) মৌলভীবাজার ।

১৬ জানুয়ারী মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার  শহরের সৈয়ারপুর ফরেষ্ট অফিস রোডে এ শীতবস্ত্র বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন বিএমএ  সভাপতি ড. সাব্বির হোসেন খান, বিএমএ  সাধারণ সম্পাদক  ড, শাহাজান কবির চৌধুরী, ড. সায়মা মুজাহিদ লিজা সহ বিএমএ এর অন্যান্য নেতৃবৃন্দ। বিএমএ সভাপতি ড. সাব্বির হোসেন খান জানান, আজ শতাধীক কম্বল প্রতিবন্ধী ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আগামি ৩/৪ দিন আমরা  তিনশত শীতবস্ত্র বিতরণ করবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com