জোড়া খুনের আসামী সনি গ্রেপ্তার
January 17, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী শাবাব ও ছাত্রলীগ কর্মী নাহিদ আহমদ মাহি হত্যা মামলার ৬ষ্ঠ আসামী সনি হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।
১৭ জানুয়ারী বুধবার সকালে শ্রীমঙ্গল উপজেলার একটি চা বাগান থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। আটকৃত সনি শহরের পাগুলিয়া এলাকার আব্দুল মুকিতের ছেলে এবং শাহাব-মাহি হত্যা মামলার ৬ষ্ঠ আসামী।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সুহেল আহম্মদ বলেন, শ্রীমঙ্গল এলাকা থেকে আমরা সনি হায়দারকে গ্রেফতার করি। বাকি আসামীদের গ্রেফতার করতে পুলিশ সক্রিয় আছে।



মন্তব্য করুন