আখাইলকুড়া ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সংযোগ লাইন উদ্বোধন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের ঝুমাপুর, কাদিপুর ও দূর্গাপুর গ্রামে পল্লী বিদ্যুৎ ৬.৭৭১ কিঃমিঃ নতুন বিদ্যুৎ সংযোগ লাইন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৬ জানুয়ারী মঙ্গলবার ঝুমাপুর চেয়ারম্যান বাড়ীর সংল্পগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনগর মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পীকার সৈয়দা সায়রা মহসিন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের সহ সভাপতি মুহিবুর রহমান তরফদার, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি জেনারেল ম্যানেজার শিবুলাল বসু, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান সোহেল, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ড. ছাদিক আহমেদ, নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম, আতাউর রহমান, এবাদুল হক, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আখাইলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়া, অনুষ্ঠান পরিচালনা করেন বুলবুল আহমদ। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন বিদ্যুৎ টেলিভিশন ও লাইট চালানোর জন্য নয়। বিদ্যুৎকে শিল্পায়ন মূলক কাজে লাগানোর ও ছেলে মেয়েদেরকে লেখাপড়া কড়ানোর জন্য আহ্বান জানানো যাচ্ছে।



মন্তব্য করুন