মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে এমআরআই মেশিন চালু

স্টাফ রিপোর্টার॥ মানুষ নিজেদের শরীরে নানা রোগ নিয়ে দিনের পর দিন ভুগতে থাকে। এ রোগ সঠিকভাবে নির্ণয় না করে চিকিৎসা নিলে হিতে বিপরীত হয়। এ সকল ঘটনা ডিজিটাল যুগে মানুষের অজানা নয়। এবার মানুষের শরীরের জটিল,কঠিন ও শুক্ষ রোগ নির্ণয় করতে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে এলো এমআরআই মিশিন।
বুধবার ১৭ জানুয়ারি দূুপুরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেশিনটির শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও প্যানেল স্পীকার সৈয়দা সায়রা মহসীন। এসময় তিনি বলেন, এমআরআই মেশিনটি উদ্বোধন হওয়াতে সাধারণ নাগরিক কম খরছে বেশী সেবা নিয়ে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের রোগ নির্ণয় করতে পারবে।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ পার্থ সারথী দত্ত কাননগো, হাসপাতালটির সহকারী পরিচালক ডাঃ শাহজান কবীর চৌধুরী, সাংবাদিক আব্দুল ওয়াদুদসহ অনেকেই।
হাসপাতালের তত্বাবধায়ক বলেন, মানুষের শরীরের ভিতরের জটিল,ও শুক্ষ রোগ নির্ণয় করতে এই হাসপাতালে সাধারণ মানুষ কম খরছে সেবা পাবে এবার। স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে দেয়া এই মিশিনটি ২ থেকে আড়াই হাজার টাকায় শরীরের বিভিন্ন অঙ্গের পরীক্ষা সেবা নেয়া যাবে। প্রাইভেট হাসপাতালে এই সেবা নিতে গেলে ৭ থেকে ৮ হাজার টাকা লাগে। তিনি আরো বলেন, এ সেবা সপ্তাহে একদিন দেয়া হবে। তবে বিদ্যুতের ক্যাপাসিটি বাড়ানো গেলে সপ্তাহে কয়েকদিন পরীক্ষা করানো সম্ভব। সিলেট বিভাগের জেলা শহরে এই প্রথম এমআরআই মিশিন বসানো হয়েছে বলে এ প্রতিবেদককে অবহিত করেন তিনি।



মন্তব্য করুন