ভুল চিকিৎসার প্রতিবাদ ও বরাক নদী দখল মুক্ত’র দাবীতে মানববন্ধন

January 17, 2018,

স্টাফ রিপোর্টার॥  ডাক্তারের ভুল চিকিৎসার প্রতিবাদ ও বরাক নদী খনন ও দখল মুক্ত’র দাবীতে চৌমুহনা চত্বরে মানববন্দন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

১৭ জানুয়ারী বুধবার সকাল ১১টায় দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম কর্তৃক মৌলভীবাজার মানববন্ধন ও  প্রতিবাদ সভা লুৎফুর রহমান শামিম এর সভাপতিত্বে ও জিতু তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন,দুর্নীতি মুক্তকরন ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শ.ই সরকার জগলু, সহ-সাধাররণ সম্পাদক মশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, তথ্য ও গবেষনা সম্পাদক আব্দুল বাছিত খান, নির্বাহী সদস্য এমদাদুল হক এমদাদ। দুর্নীতি মুক্তকরণ যুব ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সৈয়দ মঈনুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক এম এ সামাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়্যুম, দুর্নীতি মুক্তকরণ ছাত্র ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজুল হাসান, সহ-সভাপতি আলিম আল-মুনিম, সাংগঠনিক সম্পাদক পলাশ দেবনাথ, নির্বাহী সদস্য সিরাজাম মুনিরা, মৌ:বাজার সরকারী কলেজ শাখার সাধারণ সম্পাদক এস.এম.সাব্বির আলম, সোহেল আহমদ প্রমুখ। এছাড়াও উপস্তিত ছিলেন কাজী রাশেদুল হক রবিন, জাহেদ আহমদ, নাহিদ আহমদ, মো: সালাহ উদ্দিন, ইমরান আহমদ প্রমুখ।

বক্তারা, এসব অপকর্ম বন্ধে সরকার, জেলা প্রশাসনসহ সকলের হস্তক্ষেপ কামনা করেন।  অন্যথায়, আগামিতে তীব্র আন্দোলনের কড়া হুশিয়ারী বার্তাও দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com