জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালিত

January 21, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে জেলা বিএনপির একাংশের উদ্যোগে জিয়াউর রহমানের ৮২তম জন্ম বার্ষিকী উপলক্ষে ১৯ জানুয়ারী শনিবার দুপুরে শহরের ওয়েষ্টার্ণ রেষ্টুরেন্টে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে ও মুহিতুর রহমান হেলাল এর পরিচালনায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য বেগম খালেদা রাব্বানী, মোশাররফ হোসেন বাদশা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, শেখ শামীম জাফর ও আনিসুজ্জামান বায়েছ প্রমুখ।

অপরদিকে দিবসটি উপলক্ষে ১৯ জানুয়ারী শুক্রবার শ্রীমঙ্গল উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াকুব আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা তাঁতীদলে সাধারণ সম্পাদক ইমাদ আলী, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমানে চৌধুরী (তুহিন) এর সঞ্চালনায়, পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান মাছুম, মির্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মো: সাইদুল মিয়া, পৌর কৃষক দলের সভাপতি মোঃ মিজান মিয়া, পৌর যুবদলের প্রস্তাবিত সভাপতি প্রণব বৈদ্য, সেচ্ছাসেবক দলের নেতা এম রশীদ, উক্ত অনুষ্ঠানে সভাপত্ত্বি করেন প্রস্তাবিত শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সভাপতি মোঃ আলমগীর হোসেন সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com