শর্ট ফিল্ম স্বপ্ন পূরনের প্রিমিয়ার শো অনুষ্ঠিত

February 7, 2018,

স্টাফ রিপোর্টার॥ ৫ ফেব্রুয়ারী সোমবার রাত ৮ টায়  মৌলভীবাজার শহরের একটি মিনি চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হলো মশহুদ বক্স নাজমুল এর রচনা ও পরিচালনায় এবং আলী হোসেন রাজনের সম্পাদনা, চিত্রগ্রহন ও নিদের্শনায় শর্ট ফিল্ম (স্বপ্ন পূরন) এর প্রিমিয়ার শো।
শর্ট ফিল্ম স্বপ্ন পূরন দেখার পর অতিথিরা নাটকের বিভিন্ন দিক গুলি নিয়ে তাদের অভিমত তুলে ধরেন। লন্ডনের শর্ট ফিল্ম নির্মাতা মশহুদ বক্স নাজমুল বলেন আমরা শর্ট ফিল্ম স্বপ্ন পূরনে অভিনয় করিয়েছি যাদের, তারা কোন দিন অভিনয় করেনি, বাস্তব চরিএগুলোকে আমরা ক্যামেরার সামনে তুলে ধরেছি। লন্ডনে একটা নাটক বানাতে আমাদের অনেক সময় লেগে য়ায়।
নাট্যকার খালেদ চৌধুরী বলেন আলী হোসেন রাজন লন্ডন চ্যানেল এস এর প্রডাকশন হাউস ঈশিতা টেলিমিডিয়ায় অনেক নাটক লেখেছে যা লন্ডন চ্যানেল এস টেলিভিশনে প্রচার হয়েছে। আজকে যে শর্ট ফিল্ম স্বপ্ন পূরন দেখলাম, তাতে আমার কাছে মনে হয়েছে একটা গ্রামের দরিদ্র পরিবারের সন্তান টাকার অভাবে লেখা পড়া করতে পারছেনা পাশা পাশি প্রতিবন্ধী শিশুদের সেবা দেয়া, গ্রামের বিভিন্ন দিক তুলে ধরে সুন্দর একটি শর্ট ফিল্ম তৈরী করা হয়েছে । তা ছাড়া শর্ট ফিল্ম স্বপ্ন পূরন এ ক্যামেরার কাজগুলো চমৎকার হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com