বেসরকারি শিক্ষক কর্মচারীর আনন্দ র্যালী ও সমাবেশ
February 8, 2018,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ৫% ইনক্সিমেন্ট বৈশাখী ভাতা প্রদান ও জাতীয়করণের প্রতিশ্রুতি ব্যক্ত করায় ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব সম্মুখে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সমাবেশ ও আনন্দ র্যালী বাহির করা হয়।
সংগঠনের সভাপতি রাশেদা বেগম এর সভাপত্বিত্বে ও ফোরামের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ফোরামের মহাসচিব, সৈয়দ শওকত উজ্জমান, বিভিন্ন উপজেলা থেকে আগত ফোরামের সভাপতি ও সাধারন সম্পাদক ও শিক্ষকবৃন্দ।



মন্তব্য করুন