আটক-৫ মৌলভীবাজারে ৭৫ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

মু. ইমাদ উদ দীন॥ বিএনপি চেয়ারপার্স বেগম খালেদা জিয়া শাহজালালের মাজার জিয়ারতে আগমনকালে মৌলভীবাজার শেরপুরে পুলিশের উপর হামলার অভিযোগ এনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের উপর মামলা দায়ের করেছে মৌলভীবাজার ডিবি পুলিশ।
৫ ফেব্রুয়ারী সোমবার রাতে মৌলভীবাজার ডিবি’র এসআই শুভদ্র চন্দ্র শাহা বাদী হয়ে বিএনপি নেতা আয়াছ আহমদ,জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী,জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জলসহ প্রায় ৭০/৭৫ জন নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এর আগে গত সোমবার দুপুরে শেরপুর থেকে রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হাকিম (সুন্দও বক্স) ও টেংরা ইউনিয়ন বিএনপি সম্পাদক জবলু তালুকদারকে আটক করে পুলিশ। তবে বিএনপি নেতারা জানান, বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে আসা নেতা-কর্মীদের উপর পুলিশ লাটি চার্জ করে সড়কে দাড়াতেই দেয়নি। নেতাকর্মীরা জানান, ৩৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও অন্যদের অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় সদর উপজেলা বিএনপি সভাপতি ও পৌর কাউন্সিলর আয়াছ আহমদ,স্বাগত কিশোর দাশসহ ৭৫ জনকে আসামী করা হয়েছে। এদিকে কুলাউড়া উপজেলা বিএপির নেতাকর্মীরা জানান মঙ্গলবার রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদসহ ২জনকে আটক করে থানা পুলিশ। বিএনপি নেতাদের অভিযোগ সোমবার রাত থেকেই পুলিশ নেতাকর্মীদের বাসাবাড়িতে তল্লাশি চালাচ্ছে। মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ বুধবার বিকেলে মুঠোফোনে জানান, শেরপুরে পুলিশের উপর হামলার ঘটনায় ৭০/৭৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ডিবি পুলিশ। এ মামলায় পুলিশ তিন জনকে আটক করেছে। মৌলভীবাজার ডিবি’র ওসি মোঃ জহির বলেন এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য করুন