বিএনপির পৃথক মিছিল, ধরপাকড়,আটক-২

February 10, 2018,

স্টাফ রিপোর্টার॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে জেলা বিএনপির (একাংশ,মিজান গ্রুপ) এর মিছিল সমাপ্তিকালে জেলা ছাত্রদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

১০ ফেব্রুয়ারী শনিবার বিকেলে সমশেরনগর সড়ক থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নের্তৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান শনিবার সন্ধ্যায় জানান, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএপির উদ্যোগে বিক্ষোভ মিছিল নিয়ে চৌমূহনা এলাকায় গেলে  তার বক্তৃতাকালে পুলিশ ধরপাকড় শুরু করে। এসময় ছাত্রদল নেতা সৈয়দ নেপুর আলী,ও বরাত মিয়াকে আটক করে পুলিশ। এর আগে শুক্রবার ছাত্রদল নেতা শাহজান হাবিব রবিনকে আটক করে পুলিশ।

এদিকে জেলা বিএনপির (একাংশ,নাসের রহমান গ্রুপ) এর উদ্যোগে শনিবার বেলা ১১টায় সমশেরনগর সড়কে বিক্ষোভ মিছির অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আশিক মোশাররফ,হেলু মিয়া,ফখরুল ইসলাম,মাহমুদুর রহমান প্রমূখ। মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com