সাংবাদিক এম এ সালামকে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম সাংবাদিকতায় পেশায় ৫০ বছর অতিবাহিত করায় ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেট কর্তৃক সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার ১০ ফেব্রুয়ারি সিলেটস্থ বু ওয়াটার শপিং সিটির হলরুমে ইমজার ১১তম বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেট এর সভাপতি আল আজাদের সভাতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার। ইমজার সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজুর পরিচালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আাজিজ আহমদ সেলিম, মৌলভীবাজার টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি এডভোকেট রাধাপদ দেব সজল, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী।
এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন, সি্েযলট ইমজার সাবেক সভাপতি মঈনুল হক বুলবুল, সাবেক সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, বর্তমান সহ সভাপতি শামসুল ইসলাম শামীম, সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আনিস রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম শাহ সহ আরও অনেকে।
ৃ



মন্তব্য করুন