সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখা

February 12, 2018,

স্টাফ রিপোর্টার॥ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে মৌলভীবাজার সরকারি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত।

১২ ফ্রেব্রুয়ারি  সোমবার সকাল ১১ টায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সরকারি কলেজ শাখার উদ্যোগে মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ মিনার প্রাংগনে অর্নাস ১ম বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে নবীন বরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখার সভাপতি রেহনোমা রুবাইয়াৎ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিত নন্দী এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ বাসদ জেলা শাখার আহবায়ক মঈনুর রহমান মগনু (এডভোকেট),সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সহ-সভাপতি রাহাত আহমেদ,ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক রুখশানা আফরোজ আশা,ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মিটন দেবনাথ,সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র কলেজ শাখা। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন চারন সাংস্কৃতিক কেন্দ্র মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি স্বর্নালী দাশ টুম্পা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com