ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

February 12, 2018,

স্টাফ রিপোর্টার॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়াসহ সকল নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা প্রত্যাহর ও বেগম খালেদা জিয়ার  অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল  ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

 ১২ ফেব্রুয়ারী সোমবার সকালে মিছিলটি শহরের বেরীরপাড় হয়ে কুসুমমবাগ পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।জেলা ছাত্রদল নেতা আকিদুর রহমান সোহানের সভাপতিত্বে ও  ছাত্রদল নেতা মামুন পারভেজ এর পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি পিপলু আব্দুল হাই, ছাত্র নেতা ইসহাক চৌধুরী মামনুন। এছাড়া মিছিলে অংশ নেন জেলা ছাত্রদল নেতা আব্দুস সালাম জহির,টিটু আলম,মোহামিনুর রহমান দিপু,রেজাউল করিম বেলাল,জনি আহমেদ,ফয়সাল আহমেদ,মিলন আহমেদ,শ্যামল আহমেদ জনি,কামরান আলম মিলু,আফছার আহমেদ আফজল,জাফর হোসেন,বাপ্পী আহমেদ,ইমরান আহমেদ, শাওন আহমেদ,ময়নুল ইসলাম,রাজনগর উপজেলা ছাত্রদল নেতা রেজাউল করিম রুকন,মাহবুব আল জামাল,আতিকুর রহমান সোয়েব,এস আলম নয়ন,সিরাজুল ইসলাম,জুনেল আহমেদ,বদরুল ইসলাম, সুমন দেবসহ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এদিকে দুপুরে শহরের  পুরাতন হাসপাতাল এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ,নুর”ল আলম নোমান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা আহবায়ক জাকির হোসেন উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জি এম মোক্তাদির রাজু, সিরাজুল ইসলাম পির”ন, সুয়েব আহমদ, হাফেজ আহমদ মাহফুজ, সাহান পারভেজ শিপন। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতান আহমদ, সামাদ আহমদ, আমির মোহাম্মাদ,র”নেল আহমদ, এমদাদ আহমদ, মাজহার”ল ইসলাম মহসিন, রনি আহমদ, নাসিম হোসেন বাপ্পি, মাহবুবুর রহমান শিপন, রাফু আহমেদ, শফিউল আলম জুসেফ, সজিব আহমদ,  হুসেন আহমদ, জাকির আহমদ, মাজেদুল আলম সাহান, রুম্মান আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com