খালেদা জিয়ার মুক্তির দাবিতে উত্তাল : আটক -১

February 12, 2018,

স্টাফ রিপোর্টার॥ বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলায় প্রহসনের রায়ের প্রতিবাদে ১২ ফেব্রুয়ারী সোমবার বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি, যুবদল ও  ছাত্রদল। মিছিলটি শহরের বেরীরপাড় পয়েন্ট থেকে কুসুমবাগ পয়েন্টে শেষ হয়। এসময় স্বেচ্ছা-সেবক দলের নেতা আব্দুল আলীমকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার সকাল ১১ টায় শহরের বড়হাট এলাকায় জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব আব্দুল মুকিতের সভাপতিত্বে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আশিক মোশারফ, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মো.হেলু মিয়া,পৌর বিএনপির সদস্য সচিব মনোয়ার রহমান, জেলা যুবদল নেতা মিজানুর রহমান নিজাম, মোবারক হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ ফয়সল, জেলা ছাত্রদল নেতা আকিদুর রহমান সোহান ও ছাত্রদল নেতা জনি।

অন্যদিকে দুপুরে সাবেক জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুনের নেতৃত্বে পুরাতন হাসপাতাল সড়কে মানববন্ধন কর্মসূর্চী পালন করে। এ সময় জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, নুরুল আলম নোমান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা আহবায়ক জাকির হোসেন উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জি এম মোক্তাদির রাজু, সিরাজুল ইসলাম পিরুন, সুয়েব আহমদ, হাফেজ আহমদ মাহফুজ, সাহান পারভেজ শিপন।অপরদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান শনিবার সন্ধ্যায় জানান, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএপির উদ্যোগে চৌমূহনা এলাকায় মানববন্ধন পালন করে।

এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতান আহমদ, সামাদ আহমদ, আমির মোহাম্মাদ,রুনেল আহমদ, এমদাদ আহমদ, মাজহারুল ইসলাম মহসিন, রনি আহমদ, নাসিম হোসেন বাপ্পি, মাহবুবুর রহমান শিপন, রাফু আহমেদ, শফিউল আলম জুসেফ, সজিব আহমদ,  হুসেন আহমদ, জাকির আহমদ, মাজেদুল আলম সাহান, রুম্মান আহমেদ প্রমুখ। 

অপরদিকে মিছিল পরবর্তী সমাবেশে জেলা ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি আকিদুর রহমান সোহানের সভাপতিত্বে জেলা ছাত্রদল নেতা মামুন পারভেজ এর পরিচালনায প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক পিপলু আব্দুল হাই, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি,জেলা যুবদল নেতা ইসহাক চৌধুরী মামনুন।

এ ছাড়া ও মিছিলে উপস্থিত  ছিলেন জেলা ছাত্রদল নেতা আব্দুস সালাম জহির, টিটু আলম, মোহামিনুর রহমান দিপু, রেজাউল করিম বেলাল, জনি আহমেদ, ফয়সাল আহমেদ, মিলন আহমেদ, শ্যামল আহমেদ জনি, কামরান আলম মিলু, আফছার আহমেদ আফজল, জাফর হোসেন, বাপ্পী আহমেদ, ইমরান আহমেদ, শাওন আহমেদ, ময়নুল ইসলাম, রাজনগর উপজেলা ছাত্রদল নেতা রেজাউল করিম রুকন, মাহবুব আল জামাল, আতিকুর রহমান সোয়েব, এস আলম নয়ন, সিরাজুল ইসলাম, জুনেল আহমেদ, বদরুল ইসলাম, সুমন দেবসহ ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com