এতিম ও গরিবদের মাঝে কম্বল বিতরণ

February 13, 2018,

স্টাফ রিপোর্টার॥ অসহায় এতিম মাদ্রাসা শিক্ষার্থী ও গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে গরিব ও এতিম ফান্ড ইউকে।

১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামের শতাধিক এতিম শিক্ষার্থী ও গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদের সভাপতিত্বে ও ইমাদ উদ দীনের পরিচালনায় কম্বল বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পল¬ীবিদ্যুৎ সমিতির সভাপতি ডা: ছাদিক আহমদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম, ডা: একে জিল¬ুল হক, যুক্তরাজ্য কমিউনিটি নেতা হারুনার রশিদ, যুক্তরাজ্য প্রবাসী এম.এ মুকিত। অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন বকশী কয়ছর রশিদ, উলুয়াইল আলিম মাদরাসার সহ-সুপার মাওলানা ইউসুফ আহমদ, সাংবাদিক এমদাদুল হক, তরুণ সমাজ কর্মী তাকবীর আহমদ,মিরাজ আলী প্রমুখ। পরে অতিথিরা উপস্থিত এতিম শিক্ষার্থী ও গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com