পিবিআইর হাতে রাবার চোর সিন্ডিকেটের দুই সদস্য আটক

আশরাফ আলী॥ শ্রীমঙ্গল উপজেলার হুগলিছড়া চা-বাগানের রাবার চুরের সিন্ডিকেটদের সনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ঘটনার বিবরণে জানা যায়, শ্রীমঙ্গল উজেলার হুগলিছড়া চা-বাগানের সিনিয়র সুপারভাইজার শামীম রেজা ২০১৬ সালের ২৮ নভেম্বর রাবার গাছ হতে টেপিং করিয়া রাবার কশ সংগ্রহ করে এসিড দিয়া জমাট বাধিয়া বস্তায় করে প্রায় ৬শ কেজি জমাট বাধা রাবার চুরির একটি জিপ গাড়ীর (ঢাকা-গ-১৬২৬) দিয়ে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করলে গাড়ী রেখে চালক পালিয়ে যায়।
এ ঘটনায় হুগলিছড়া চা-বাগান সিনিয়র সুপার ভাইজার মোঃ শামীম রেজা শ্রীমঙ্গল থানায় অজ্ঞাতনামা আসামী করে পরদিন ২৯ নভেম্বর অভিযোগ দায়ের করেন। অভিযোগে রাবারের মূল্য আনুমানিক ৪৮ হাজার টাকা উল্লেখ করেন।
উক্ত অভিযোগ শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মামলা নং-২১(১১)১৬, ধারা-৪৪৭/৩৭৯ এসআই মোঃ রফিকুল ইসলাম এর উপর তদন্তভার অর্পন করেন। উক্ত তদন্তকারী অফিসার প্রায় ৯ মাস ধরে মামলাটি তদন্তকালে জীপ গাড়ীর ড্রাইভার আসামী বাচ্ছু মিয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করিলে উক্ত আসামী রাবার চুরির ঘটনা সংক্রান্তে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধীর ১৬৪ ধারায় স্বীকারোক্তি প্রদান করেন। মামালাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করিলে, দাখিলকৃত চার্জশিটে বেশ কিছু অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় মামলাটি পূনরায় তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার পিবিআইকে মৌলভীবাজারকে নির্দেশ দেন।
মৌলভীবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্তি পুলিশ সুপার শাহাদাত হোসেন জানান, আদালতের নির্দ্দেশ অনুযায়ী পিবিআই এর উর্ধŸতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ শিবিরুল ইসলাম উক্ত মামলাটির তদন্তভার গ্রহন করেন। তদন্তকালে পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার সহ তদন্তকারী কর্মকর্তা একাধিকবার মামলার ঘটনাস্থাল পরিদর্শন করেন।
তদন্তে বিরিয়ে আসে একটি চোর চক্রের সিন্ডিকেট দীর্ঘদিন থেকে বিশাল অংকের টাকা লেনদেন করে শ্রীমঙ্গল থানাধীন হুগলিছড়া রাবার বাগান থেকে রাবার চুরি করিয়া অবৈধ ভাবে লাভবান হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি হুগলিছড়া রাবার বাগান হতে রাবার চুরির সিন্ডিকেটের সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত মর্মে আসামী (১) ছুরুক মিয়া (৫৫), পিতা মৃত-তুতি মিয়া, সাং-কামারগাঁও, (২) মিজানুর রহমান লিখন (৪০), পিতা মৃত-আঃ খালেক, সাং-টিলাগাঁও কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করিলে উক্ত আসামীরা রাবার চুরির ঘটনায় নিজেদেরকে জড়িয়ে বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধী ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।
পিবিআই রাবার চুরির সাথে সনাক্তকৃত অন্যান্য আসামীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।



মন্তব্য করুন