কুদালীছড়া খনন ও রাস্তা সম্প্রসারণ নিয়ে উঠান বৈঠক

ওমর ফারুক নাঈম॥ কুদালীছড়া খনন কাজ ও রাস্তা সম্প্রসারণ নিয়ে মৌলভীবাজার পৌর শহরের সুলতানপুর কাজিরগাঁও এলাকার বাসিন্ধাদের সাথে উঠান বৈঠক করেছে মৌলভীবাজার পৌরসভা।
১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে স্থানীয়দের সাথে উঠান বৈঠকে পৌর মেয়র ফজলুর রহমানের সমন্বয়ে মতবিনিময় করেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ
সুপার শাহজালাল, জেলা আওয়ামীলীগ সম্পাদক মিছবাউর রহমান, সাবেক বৃট্রিশ কাউন্সিলার এম এ রহিম সিআইপি, জেলা পরিষদ সদস্য হাসান আহমদ জাবেদ, পৌর কাউন্সিলার ফয়সল আহমদ নাহিদ ও আহমদ বায়েছ আহমদসহ অন্যান্যরা। এসময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এলাকাবাসী কোদালিছড়া পূর্ণখননে দেয়াল ভেঙ্গে দেয়াসহ সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ, কোদালিছড়ার বিভিন্ন অংশে দু’পার জুড়ে দেয়াল, ভবনসহ রয়েছে স্থাপনা। যা খাল প্রশস্ত ও খনন কাজে বড় বাঁধা। এটা পূর্ব সুলতানপুর ও কাজিরগাঁও অংশে প্রকট।



মন্তব্য করুন