পৃথক অভিযানে ইয়াবাসহ আটক-২

February 15, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে পৃথক অভিযান চালিয়ে দুই ইয়াবা বিক্রেতাকে আটক করা হয়েছে।

১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিনব্যাপী মৌলভীবাজারের পাহাড় বর্ষীজোড়া ও কমলগঞ্জের কালেঙ্গা এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়। এসময় তাদেও কাছ থেকে ৯০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

আটকৃতরা হলো, পাহাড় বর্ষীজোড়া এলাকার ফরিদ আলী চৌধুরীর ছেলে মোঃ জাকির আলী চৌধুরী (২৫) ও কমলগঞ্জের কালেঙ্গাবাজার এলাকার মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে আব্দুল আজিজ (৩৮)। মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য ইনসপেক্টর অমর কুমার সেন জানান, সদর উপজেলার অভিযান চালিয়ে পাহাড় বর্ষীজোড়া এলাকা থেকে ৬০ পিছ ইয়াবা ও কমলগঞ্জের কালেঙ্গাবাজার থেকে ৩০ পিছ ইয়াবা ও নগদ ১২ হাজার ৫শ টাকাসহ ওই দুজনকে আটক করা হয়। এসময় উপস্থিত ছিলেন রিজার্ভ পুলিশের এসআই আজিজুর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com