সেবকদের জন্য নির্মাণ হচ্ছে দু’টি ভবণ

আশরাফ আলী॥ উন্নত জীবন-যাপনের জন্য মৌলভীবাজারে সেবকদের (সুইপারদের) জন্য দু’টি ভবণ নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী সুইপারদের জন্য ভবণগুলো দেশের ৭০টি পৌরসভার নির্মাণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মৌলভীবাজারে সেবকদের যে কলনী আছে সেই কলনীতে দু’টি ভবণ তৈরী করা হবে। ভবণগুলো এলজিইডির সহযোগীতায় নির্মাণ করা হবে।
যারা কলণীতে কাজ করেন তাদেরকে বিভিন্ন নামে বলা হয়। তাদেরকে সুইপার কলনী বা সেবক নিবাস বলা হয়। যাই বলা হোক না কেন? সেখানে ৬তলা দু’টি বিল্ডিং হবে। ৬তলা দু’টি বিল্ডিংয়ে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে সেবকদের সবাইকে সেই পাকা বিল্ডিংয়ে আনা হবে। ফ্যান থেকে শুরু করে সবকিছু থাকবে। সেখানে আধুনিক ল্যাট্রিন, গোসলখানা ও ডিবটিউবওয়েল থাকবে। সেবকরা সেখানে উন্নত মানের জীবন-যাপন করতে পারবেন। এবং আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরী হবে।
আগামী জুন মাসে এ ভবণ দুটির টেন্ডার হবে। ১বছরের ভিতরে সেবকরা সেখানে থাকতে পারবেন। জননেত্রী শেখহাসিনা শুধু মৌলভীবাজার নয়, যতটি পৌরসভায় সেবক আছে। তাদেরকে উন্নত মানের জীবন যাপনের জন্য বিল্ডিং বানিয়ে দিচ্ছেন। একসাথে ৭০টি পৌরসভায় ভবণ নির্মাণ করা হচ্ছে। প্রজেক্ট নেওয়া হয়েছে। বাকী পৌরসভার নিজস্ব জায়গা না থাকার কারণে সেগুলোতে এই প্রজেক্ট হবে না।
মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান বলেন, এই যে শেখ হাসিনার সেবকদের প্রতি দরদ। শেখ হাসিনার তাদের প্রতি মমতাবোধ। গরীব মানুষ বা অসহায় মানুষের প্রতি চিন্তাচেতনা। দেখেন এটা আমরা বলা লাগে না উনি বলেছেন। তিনি বলেছেন, না আমি আমার সেবক ভাইদের জন্য, মা-বোনের জন্য আধুনিক ঘর বানিয়ে দিতে চাই। তোমরা এলজিইডিতে একটা প্রজেক্ট কর।
সেই এলজিইডি আমাদেরকে সার্কুলার পাঠাল। প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী আমরা ঘর বানিয়ে দিব। এলজিইডি আমাদের বলল, আপনাদের জায়গা আছে কিনা বলুন। তারপরে আমরা দু’টি ভবণের চাহিদা দিয়েছি। প্রতিটি পরিবারকে দু’রুমের একটিঘর বানিয়ে দেওয়া হবে। প্রতিটি পরিবার উন্নত জীবন যাপন করতে পারবে। আর এটা পেয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।



মন্তব্য করুন