মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক উদ্বোধন

February 17, 2018,

স্টাফ রিপোর্টার॥ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালিন সময় মৌলভীবাজার সরকারী কলেজের শিক্ষার্থী ৫জন শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের উদ্বোধন করা হয়েছে।

১৬ ফেব্রুয়ারী শনিবার দুপুরে মৌলভীবাজার সরকারী কলেজ ক্যাম্পাসে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরনে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ,মৌলভীবাজার সরকারী কলেজ কর্তৃপক্ষ। এরপর এক মিনিটি নিরবতা পালন শেষে উদ্বোধন অনুষ্টানের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মহিবুল ইসলামের সভাপতিত্বে ৫ জন শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্বারক তুলে দেন অতিথিরা। এসময় আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ফজলুল আলী , জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিনসহ শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।

জেলা পরিষদের অর্থায়নে ৫জন শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরনে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকটি নির্মান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com