পুলিশি হামলা ও গ্রেফতারের প্রতিবাদে জেলা বিএনপির নিন্দা

February 20, 2018,

স্টাফ রিপোর্টার॥ চলমান আন্দোলনে জেলা ব্যাপি নেতাকর্মীদরে বাড়িতে অতর্কিত হামলা, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে সোমবার বিকালে জেলা বিএনপি’র সভাপতি এম নাসের রহমান স্বাক্ষরিত দলীয় প্যাডে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রতিবাদ বার্তা বলা হয়, রোববার ১৮ ফেব্রুয়ারী বিকালে সদর উপজেলার মনুমুখ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাওলানা আব্দুল হেকিমের বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। এসময় তিনি বাড়ির পার্শ্ববর্তী মসজিদ থেকে আসরের নামায পড়ে বের হলে কোনো কারণ ছাড়াই পুলিশ উনার দুই পায়ে দুই বার রাবার বুলেট ছুড়ে গুরুত্বর আহত করে।
প্রতিবাদ বার্তায় সভাপতি আরোও বলেন, কুলাউড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এ মজিদ, জামাল আহম্মেদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক গাজী মারুফ, রুহিন আহমদ, সৈয়দ নেপুর আলী, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল নেতা আইবুর রহমান ও আব্দুল জব্বার আজাদ সহ অন্যান্য নেতাকর্মীদের মিথ্যা মামলা দেখিয়ে গ্রেফতারের এবং জেলা ব্যাপি সাধারণ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদ জানান।
জেলা ব্যাপি শান্তিপূর্ণ ভাবে কেন্দ্রীয় সকল কর্মসূচি পালন করতে প্রশাসনের সহযোগীতা কমনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com