এক সপ্তাহ পর মহাসচিবের অনুরোধে অনশন ভাঙলেন বিএনপি নেতা আবেদ রাজা

স্টাফ রিপোর্টার॥ এক সপ্তাহ পর আমরণ অনশন ভাঙলেন জেলা বিএনপি নেতা আবেদ রাজা। ৪ দফা দাবিতে একাই আমরন অনশন করে জেলা জুড়ে আলোচিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এ্যাডভোকেট আবেদ রাজা। তার এমন ব্যতিক্রমী আন্দোলন কর্মসুচী সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়ায়। দলের সভানেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকেই চলছিল তার অনশন। কুলাউড়া স্বাধীনতা স্মৃতি সৌধে রাত দিন চলছিল তার অনশন কমসূর্চী। সেখানে স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায়ও চালিয়ে যাচ্ছিলেন অনশন। আতœীয় স্বজন ও স্থানীয় নেতাকর্মীদের অনুরোধেও অনশন না ভাঙ্গতে অনড় ছিলেন তিনি। বিষয়টি অবগত জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অবশেষে গতকাল (রবিবার) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতির আহবানে ও কেন্দ্রীয় মহাসচিবের অনুরোধে দীর্ঘ এক সপ্তাহ পর তিনি অনশন ভাঙ্গেন। রবিবার বিকেলে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান কেন্দ্রীয় মহাসচিবের অনুরোধে তাকে শরবত পান করিয়ে এই অনশন ভাঙান। স্থানীয় নেতাকর্মীরা জানান বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুঠোফোনে আবেদ রাজার সাথে কথা বলে অনশন ভাঙতে অনুরোধ করলে তিনি অনশন ভাঙতে সম্মত হন। কুলাউড়া উপজেলা হাসপাতালে অনশন ভাঙাতে এসময় এম. নাসের রহমানের সাথে ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুকিত, আশিক মোশারফ, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান, হেলু মিয়া ও কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল আহমদ জুনেদসহ বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। জানা যায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১২ ফেব্রুয়ারি কুলাউড়া উপজেলায় শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের ব্যাপক লাঠিচার্জ ও আটকের প্রতিবাদে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম মুসার অপসারণ, কুলাউড়াসহ দেশব্যাপী রাজনৈতিক মিথ্যা মামলায় আটক নেতাকর্মীদের মুক্তি, বেগম খালেদা জিয়ার মুক্তি ও সকল মামলা প্রত্যাহার, তত্তাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবিতে আমরণ অনশন পালন করতে শরু করেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট আবেদ রাজা। ১২ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কুলাউড়া পৌর শহরের স্বাধীনতা সৌধে অবস্থান করে তিনি এই অনশন পালন করতে থাকেন। স্থানীয় নেতাকর্মীরা জানান ওই দিন মানববন্ধন করার উদ্দেশ্যে পৌর শহরের উছলাপাড়া থেকে বিএনপি নেতা আবেদ রাজার নেতৃত্বে নেতাকর্মীরা উত্তর বাজারের দিকে অগ্রসর হন। খবর পেয়ে কুলাউড়া থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচীতে ব্যাপক লাঠিচার্জ শুরু করলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এক পর্যায়ে ৫ জনকে আটক করে পুলিশ। এদিকে আবেদ রাজা তার অবস্থানে অনড় থাকলে পুলিশ তাঁকেও ধাওয়া করে। এক পর্যায়ে থানার সম্মুখে অবস্থিত স্বাধীনতা সৌধে গিয়ে অবস্থান করেন আবেদ রাজা। সে খানে এক রাত ও দুদিন অবস্থানের পর তার শারিরিক অবস্থার অবনতি হলে নেতাকর্মীদের অনুরোধে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তিনি কিছু না খেয়ে চালিয়ে যাচ্ছিলেন তার আমরন অনশন কর্মসূর্চী।



মন্তব্য করুন